শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালার দুই সহোদরকে অক্সফোর্ড ও ইস্ট এঙ্গেলিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় সংবর্ধণা

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৬১৫ বার পড়া হয়েছে

উচ্চ শিক্ষায় ফুল স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ইস্ট এঙ্গেলিয়া নামের বিশ্ববিখ্যাত দু’টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় সাতক্ষীরা তালার কৃতি ছাত্র দুই সহোদর জাহিন শাম্স সাক্ষর ও জাহিদ আমিন শাশ্বতকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ মে) সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়েরউ আয়োজনে কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মায়া বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি দুই শিক্ষার্থী ছাড়াও বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা, রেজাউল করিম, লক্ষণ চন্দ্র রায় প্রমুখ। এ সময় অত্র কলেজ শিক্ষার্থীদের সাথে প্রশ্নত্তোর পর্বে অংশগ্রহণ করেন সংবর্ধিত দুই সহোদর।

উল্লেখ্য, বে-সরকারী সংস্থা উত্তরণ পরিচালক, তালা উপজেলার জাতপুর গ্রামের শহিদুল ইসলাম ও ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা কানিজ বিনতে সাবাহ্ এর বড়পুত্র জাহিন শামস সাক্ষর যুক্তরাজ্যের ইস্ট এঙ্গেলিয়া জলাবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বৈশি^ক উন্নয়ন ব্যবস্থাপনার উপর এবং ছোটপুত্র জাহিদ আমিন শাশ্বাত যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জলাবায়ু পরিবর্তন ও ব্যবস্থপনা বিষয়ে ফুল স্কলারশিপ নিয়ে এমএস পড়ার সুযোগ পেয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!