রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

অহেতুক আবেগপ্রবণ না হয়ে বাস্তব সম্মত এবং দায়িত্বশীল আচরণ করুন- সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল রবিবার তার অফিসিয়াল ফেসবুক আইডিতে জেলাবাসীর উদ্দেশ্য একটি পোস্ট দিয়েছেন। পোস্ট টি হুবুহু তুলেধরা হলো দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশটাইমস deshtimes24.news এর পাঠকদের জন্য।

সম্মানিত জেলাবাসী,
আপনারা সকলেই অবগত আছেন ভারতের করোনা পরিস্থিতি বর্তমান কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। ভারত থেকে প্রত্যাগত ৩০০ জন বাংলাদেশী নাগরিক এ মুহূর্তে সাতক্ষীরা শহরের কয়েকটি হোটেলে এবং নলতা আহসানিয়া মিশনে ১৪ দিনের কোয়ারান্টাইনে রয়েছেন। কেউ কেউ তাদের জন্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। কেউ কেউ সরকার এবং প্রশাসন এর দায়িত্ব সম্পর্কে ও কথা বলছেন। আপনারা জানেন প্রত্যাগতরা প্রত্যেকই দেশে ফেরার অনুমতি নেয়ার সময় অঙ্গীকার করে এসেছে নিজ খরচে সরকার নির্ধারিত স্থানে কোয়ারান্টাইন করবেন। জেলা প্রশাসন সকল বিষয়ে খোঁজ খবর রাখছে। এ মুহূর্তে কারো দায়িত্বহীন কথাবার্তা এবং কাজকর্ম জনসাধারণের মাঝে সরকার ও প্রশাসন সম্পর্কে ভুল তথ্য দিতে পারে। এ সকল প্রত্যাগতদের মাঝে যশোরে ৬ জন ভারতীয় ভ্যারিয়েন্ট করোনা রোগী সনাক্ত হয়েছে। সাতক্ষীরা জেলা ও এ প্রত্যাগতদের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। অহেতুক আবেগপ্রবণ না হয়ে বাস্তব সম্মত এবং দায়িত্বশীল আচরণ করুন। জেলা এবং দেশের স্বার্থে যা প্রয়োজন জেলা প্রশাসন সকল বিভাগকে সমন্বিত করে তদানুযায়ী সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

জেলা প্রশাসন কোয়ারান্টাইন চলাকালে জেলার সকল নাগরিকরের সহযোগিতা প্রত্যাশা করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!