মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে গোপালগঞ্জ জেলা আ.লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৬৭ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে গোপালগঞ্জ জেলা আ.লীগের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে নানান প্রজাতির এক হাজার গাছের চারা, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রাদুর্ভাব রোধে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা সদরের কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়ায় সাধারন মানুষের মাঝে এগুলো বিতরন করা হয়।

গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ’ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিরা প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে দেশের কোথাও এক ইঞ্চি জায়গাও ফাঁকা না রেখে সেখানে গাছ লাগানোর উদাত্ত আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!