শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তার চাঁদর ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা, সকল প্রস্তুতি সম্পন্ন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা।

আগামি ২৭ মার্চ নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগরের ইশ্বরীপুর যশোরশ্বরী কালি মন্দির পুজা দিতে আসছেন তিনি। তার আগমনকে ঘিরে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীকে বরন করতে অধির আগ্রহ অপেক্ষা করছেন সাতক্ষীরা বাসী। তার আগমনকে ঘিরে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে এক ধরনের উৎসবের আমেজ। তবে, তার সফরটি খুবই সংক্ষিপ্ত হলেও আয়োজনে কোনো ঘাটতি রাখেননি জেলা প্রশাসন। ইতিমধ্যে তারা সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। হ্যালিপ্যাড থেকে যশোরশ্বরী কালিমন্দির পর্যন্ত সাজানো হয়েছে নান্দনিকভাবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হ্যালিপ্যাড থেকে যশোরশ্বরী কালিমন্দির পর্যন্ত সড়কের দুই ধারে নান্দনিকভাবে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। যা ভারতীয় প্রধানমন্ত্রী দেখে খুবই ভাল লাগবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। এছাড়া যশোরশ্বরী কালীমন্দিরসহ সংস্কার করা হয়েছে কালিমন্দির সংলগ্ন সড়ক। নির্মান করা হয়েছে ৪ টি হ্যালিপ্যাড। তিনি বলেন, ভারতীয় প্রধান মন্ত্রীর বিশ্রামের বিষয়টিও মাথায় রেখে স্থানীয় ভুমি অফিসকেও সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিট শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে অবতরন করবেন। এরপর তিনি সকাল ৯ টা ৫০ মিনিট যশোরাশ্বরী দেবি মন্দিরে পূজা দেয়ার জন্য প্রবেশ করবেন। সেখানে তিনি মাত্র ২০ মিনিট থাকার পর ১০ টা ১০ মিনিট মন্দির ত্যাগ করবেন। এরপর তিনি ১০ টা ১৫ মিনিট হ্যালিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পন করবেন। তিনি আরো জানান, নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। নিরাপত্তার বিষয়টি দেখছেন এসএসএফ। তাদের সাথে রয়েছেন আইন-শৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যরা। তিনি এসময় জেলা ব্যাপী আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি পূর্ণ রয়েছে বলে জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!