বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তরের উদ্বোধন ২৩ জানুয়ারি 

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে

মুজিব শতবর্ষে সাতক্ষীরায় ১ হাজার ১৪৮টি পরিবার প্রথম ধাপে লাল সবুজের নতুন ঘর পেতে যাচ্ছেন। ভুমিহীন ও গৃহহীনরাই সরকারের দেয়া এসব ঘরে বসবাস করবেন।

আগামী ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এর নেতৃত্বে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে এই ঘর হস্তান্তরের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

ইতোমধ্যে এসব ঘরের নির্মাণ কাজ শেষের পথে। উদ্বোধনের পর চাবি তুলে দেয়া হবে দরিদ্র এসব মানুষের হাতে। যাদের জমি আছে ঘর নাই অথবা জমি ঘর কিছুই নাই তাদের চোখে মুখে এখন পাঁকা ঘরে বসবাস এবং বেঁচে থাকার নতুন স্বপ্ন।

প্রতিটি মুহুর্তে ঝুকিপূর্ণ ও উপকুলীয় জেলা সাতক্ষীরার দরিদ্র ও ভুমিহীন শ্রেণির মানুষের বসবাস গাং-খাল-নদীর চরে ও মৎস্য ঘেরের ধারে। এসব মানুষের জীবন জীবিকা শ্রম বিক্রি, মাছ ধরা বা ভ্যান চালানোর উপর নির্ভরশীল। সেইসব দরিদ্র মানুষ এবার ইটের তৈরি দুটি রুম, একটি বারান্দা, বাথরুম, রান্নাঘরসহ পাকা বাড়ি তাদের যেন বেঁচে থাকার নতুন আশা। ফলে “মুজিব বর্ষের অঙ্গীকার-গৃহহীন থাকবে না একটি পরিবার” এ প্রকল্প বাস্তবায়নে আশার আলো দেখতে শুরু করেছে হতদরিদ্র মানুষ। শুধু ঘর নয়, সঙ্গে পাচ্ছেন জমির দলিলও।

এতে দরিদ্র শ্রেণির মানুষ ঘর পেয়ে জানালেন খুশির কথা। আর দ্রুতগতিতে কাজ করতে হচ্ছে জানালেন নির্মাণের সাথে সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা জেলা দূর্যোগ কবলিত হওয়ায় নির্মাণ সামগ্রীর গুণগত মান ঠিক রেখে গৃহ নির্মাণ কাজ প্রায় শেষের পথে। প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তে এসব ঘর পরিদর্শনে ছুটে চলেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!