সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা
✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
১৩
বার পড়া হয়েছে
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কমিটির-এ ২০২৬ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর ‘২৬) সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রওশন আলীর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার সাংবাদিক রুহুল কুদ্দুস ও সাতক্ষীরা মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব, মিহির সাহা, কদমতলা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আইয়ুব আলী, সুলতানপুর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান প্রমুখ।
সাতক্ষীরার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ রওশন আলী, সহ সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী খাঁ, সহ-সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ, ক্রীড়া সম্পাদক মোঃ আনারুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ রায়হান গাজী, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ খাইরুল ইসলাম প্রমূখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান।