শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রগ্রেস শেয়ারিং মিটিং জেলা পুলিশ গোপালগঞ্জের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত  তালায় যুব এডভোকেসি সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন বিজ্ঞান বিতর্ক উৎসব, চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পুলিশের সদর সার্কেল বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”- গোলটেবিল বৈঠকে বক্তারা  কালিগঞ্জে ঘাসমারা ঔষধ সেবনে ব্যবসায়ীর ক রু ন মৃ ত্যু

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর ‘২৬) সকালে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বনিক সমিতি, বাস/টেম্পু স্টান্ডের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি  ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!