সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুল ইসলাম ডুমুরিয়ায় অ ভি ন ব কা য় দা য় গৃহবধূর স্বর্ণের চেইণ ছি ন তা ই ডুমুরিয়ায় ৪০০ পিস ই য়া বা সহ নারী আ ট ক তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাঁ ধা ও মি থ্যা সংবাদ প্রকাশের প্র তি বা দে সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তারা ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’ অ প রা ধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান  সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  পাটকেলঘাটায় বা স চা পা য় এক পথচারীর মৃ ত্যু

ডুমুরিয়ায় অ ভি ন ব কা য় দা য় গৃহবধূর স্বর্ণের চেইণ ছি ন তা ই

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় অভিনব কায়দায় এক গৃহবধূর স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ‘২৬) বিকাল ৪ টার দিকে উপজেলার বরাতিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। 
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার বিকাল ৪ টার দিকে মোটরসাইকেল যোগে ২ যুবক খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া দাস পাড়া মিশনারী স্কুলের সামনে গিয়ে থামে। এদের মধ্যে একজন মহাসড়কের পাশে বরাতিয়া দাস পাড়ায় গিয়ে ইজিবাইক চালক সুমন দাসের বাড়ি খোঁজ করতে থাকে। এসময় পাশ্ববর্তী রামকৃষ্ণ দাসের স্ত্রী মিরা দাসের (৩৫) কাছে সে পানি খেতে চায়। গৃহবধূ মীরা দাস তাকে পানি দিতে গেলে ছিনতাইকারী যুবক তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন টান দিয়ে ছিড়ে নেয়। এসময় মিরা দাস তাকে ঝাপটে ধরলে সে মিরাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মহাসড়কে চলে আসে। সাথে সাথে মোটরসাইকেলে থাকা অপর যুবক তাকে তুলে নিয়ে খুলনা অভিমুখে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য পলাশ দাস। এ সংবাদে ডুমুরিয়া পুলিশের এস আই অনিমেষ ঘটনাস্থলে ছুটে যান। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!