মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামা প্রসাদের বি রু দ্ধে বিএলসি নবায়নে অ তি রি ক্ত টাকা আ দা য়ে র অ ভি যো গ দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী প্রিন্সিপাল আখতারুজ্জামান বিজ্ঞান কৃষি টেকনিক্যাল কমার্স (এসএটিসি) কলেজ হলরুম সোমবার (৩১ আগষ্ট ‘২৬) সকালে গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতের লক্ষ্যে এক কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুুষ্ঠিত হয়।

দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় ও মুক্তি ফাউন্ডেশনের বাস্তবায়নে বিএমজেড-পিটিপ্রজেক্ট-৮৫৫২ এর আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিষখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবীর হোসেন মোল্লা। মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রিন্সিপাল আখতারুজ্জামান এসএটিসি কলেজের অধ্যক্ষ এমএম আসাদুজ্জামান। এ সময় বিএমজেড-পিটি প্রজেক্ট-৮৫৫২ এর প্রকল্প সমন্বয়কারী এ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন মোল্যা প্রকল্পের ওভারভিউও নিরাপদ সন্তান প্রসবের লক্ষ্যে কমিউনিটি এনগেজমেন্ট সভার সার্বিক উদ্দেশ্য মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রকল্পের উপকারভোগী তথাটিবিএ’র পক্ষ থেকে টুম্পা খাতুন ও সনেকা রানী সরকার, খলিষখালী ইউনিয়ন পরিষদের সচিব বিশ^জিৎ কুমার ঘোষ, কমিউনিটি প্রতিনিধি হিসেবে নির্বাচিত ওয়ার্ড মেম্বর শরীফা বেগম, ধর্মীয় নেতা-খলিষখালী জামে মসজিদের ইমাম ও কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা রসুপার আব্দুর রাজ্জাক, পুরোহিত-খলিষখালী বাবলু ঘোটক, ইউনিয়ন স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি-সিএইচসিপি হাফিজুর রহমান, এস.কে আবদুস সবুর ও চায়না খাতুন, সাংবাদিক প্রতিনিধি শাহীন আলম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পের উপকারভোগীসহ প্রায়৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!