বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র‌্যালি বর্ণাঢ্য আয়োজনে তালায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বি রু দ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লা পা ত্তা’র অ ভি যো গ চুকনগর বাজারে তিনটি দোকানে চু রি প্রযুক্তি বিস্তারের লাভ ক্ষতি: ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে এখনই ভাবতে হবে- মোস্তাফিজুর রহমান উজ্জল  তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাস’র উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা  সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গ্রাম আদালত কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার মোট ৭৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও বিচার নিষ্পত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ। দক্ষ পরিচালনা, দ্রুত বিচার নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নটি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

জানা গেছে, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ। স্থানীয় ছোটখাটো বিরোধ, পারিবারিক দ্বদ্ব, জমিজমা সংক্রান্ত সমস্যা ও সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে এ ইউনিয়ন পরিষদ। গত সোমবার (১৮ মে ‘২৭) জেলা গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিকী সমন্বয় ৬মাসের কার্যক্রমের ভিত্তিতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হিসেবে মনোনিত হয়।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বলেন, “ মানুষের ছোট খাটো সমস্যা গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা সবসময় নিরপেক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছি। এ অর্জন ইউনিয়নবাসীর এবং পরিষদের সকল সদস্য ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

এদিকে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!