সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর শীতলাতলা মাঠে বৃহষ্পতিবার (১৪ মে ‘২৬) বিকেলে ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যয় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, সাতক্ষীরাসহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ হাজির হয়। কয়রা, যশোরসহ বিভিন্ন জেলার ৩২ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান ছাদেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরসর তুলে দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান কবীর।
প্রথম পুরষ্কার হিসাবে খুলনার কয়রা উপজেলার ইব্রাহিম শিকারীকে বড় বকনানবাছুর, দ্বিতীয় পুরষ্কার হিসাবে নড়াইল জেলার লোহাগড়ার সাদ্দাম হোসেনকে মাঝারি সাইজের বকনা বাছুর, তৃতীয় পুরষ্কার হিসাবে ফরিদপুরের বাবুকে ছোট বকনা বাছুর, চতুর্থ পুরষ্কার হিসাবে বটিয়াঘাটার সাউদা ও পঞ্চম পুরষ্কার হিসাবে যশোরের টুটুলের হাতে একটি করে বাটাম মোবাইল ফোন তুলে দেওয়া হয়।