তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
প্রকাশের সময় :
শনিবার, ৯ মে, ২০২৬
৪৮
বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে ‘২৬) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের হলরুমে সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনের সঞ্চালনায় গত সভার রেজুলেশন পাঠ করেন, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ মোতাহিরুল হক শাহিন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সহ সমাজ কল্যাণ সম্পাদক আরিফ বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সদস্য জয়দেব চক্রবর্তী, শেখ কামাল হোসেন প্রমুখ।
সভায় ক্লাবের ব্যাংক হিসাব খোলা, কার্যনির্বাহী কমিটি ক্যালেন্ডার ও সদস্য ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।