রবিবার, ১০ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ‘২৬) দুপুরে তালায় গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের প্রশিক্ষণ কক্ষে উক্ত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং পেশাজীবি ২৫ জন এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। যেখানে তারা শিক্ষা ও কর্মজীবনে এআই এর সঠিক ব্যবহার সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ পান।

গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বির সঞ্চালনায় সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব কুমার ঘোষ এবং শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক মুশফিকুর রহমান, গ্রীনম্যানের সুজয় চক্রবর্ত্তী, নিশাত শাহিন নোভা, আয়শা আক্তার, খালিদ হাসানসহ আরও অনেকে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুফল বিশ্বাস বলেন, বর্তমান সময়ে আসলে এআই এর বিকল্প নেই। এআই জানা থাকলে আমাদের দীর্ঘ সময়ের কাজ খুব অল্প সময়েই হয়ে যায়। এই প্রশিক্ষণ আমাদের কর্মজীবনে কাজে আসবে বলে আশা করছি।

শিক্ষার্থী অরিশা রাণী অথৈ বলেন, এআই দ্বারা আমরা অনেক ধরণের কাজ শিখেছি। আমরা আমাদের লেখাপড়ার কাজে এআই এর ব্যবহার দারুণভাবে কাজে লাগাতে পারব এখন, যা আমাদের পড়ালেখাকে আরও সহজ করবে।

প্রসঙ্গত, গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গ্রীনম্যানের একটি যুব ও নারী দক্ষতা উন্নয়ন উদ্যোগ, যেখানে নানাবিধ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!