বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

সাতক্ষীরার উন্নয়নে প্রতিটি কাজ দায়িত্বশীলতার সাথে করবো: নবনির্বাচিত এমপি আ.খালেক

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আমাদের দুনিয়ার প্রতিটি দায়িত্ব ও কাজের হিসাব পরকালে দিতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য সঠিক ভাবে দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ‘২৬) বিকালে সাতক্ষীরার দেবহাটার উত্তর পারুলিয়ায় নির্বাচন পরবর্তী উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠিত সভায় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

এসময় বক্তব্যে আরো বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। আমি যতদিন দায়িত্বে থাকবো মহান আল্লাহ যেনো সঠিক ভাবে মানুষের জন্য কাজ করার সুযোগ দেন। আমার কোন লোভ লালসা নেই। আমি সাতক্ষীরা-২ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিক ভাবে অগ্রঅধিকার ভিত্তিতে কাজ করবো। আমার কোন ঘুষ বা বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। যতটুকু দরকার ততটুকু কাজ করা হবে। আমি এমপি মানে আপনারাই এমপি। আমার কাছে আসতে হলে কোন মাধ্যম ধরে আসা লাগবে না। আমরা খুব দ্রুত সময়ে রাষ্ট্রীয় ভাবে শফত নিয়ে আপানাদের মাঝে চলে আসবো। আপনাদের খেদমতে কাজ করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের কাজ করে যেতে পারি। আমি আপনাদের সহযোগীতা পেলেই দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করে যাব।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সেখ ইসরাইল আসেক মাগফুর, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা শামসুল আরিফ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবু ইউসুফ, শেখ মাসুদ রানা, মাসুম খান চৌধুরী, ফিরোজ আওয়াল, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!