শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

মুক্তিযুদ্ধে জামায়াত শুধু বি রো ধি তা করেই থেমে থা কে নি, সনাতন ধর্মাবলম্বীদের ও প র চা লি য়ে ছিল নি র্যা ত ন: কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজাকার সৃষ্টি করেছে-মুক্তিযুদ্ধের সময় তারা শুধু বিরোধিতা করেই থেমে থাকেনি, সনাতন ধর্মাবলম্বীদের ওপরও চালিয়েছিল নির্যাতন। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে এই অঞ্চলের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশ এগিয়েছে-কিন্তু জামায়াতে ইসলাম আজও সার্বজনীন হতে পারেনি। মানুষের সেবা করাই যেখানে মহান ধর্ম, সেখানে এ দলটি নিজের প্রতিষ্ঠানে শুধুই শিবির কর্মীদের চাকরি দেয়। সাধারণ মানুষ বা যারা ছাত্রশিবির করে না-তাদের কোনো সুযোগই থাকে না।

শুক্রবার বিকেলে  আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মুরারীকাটি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন। যারা নিজ দলের বাইরে কাউকে গ্রহণ করতে পারে না, তারা দেশ ও জনগণকে কীভাবে প্রতিনিধিত্ব করবে-এ প্রশ্ন আজ কালিগঞ্জ–আশাশুনির মানুষের মনে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতা চাই, তাই আগামীতে আশাশুনি ও কালিগঞ্জের  ধানের শীষের গণজোয়ার দেখা গিয়েছে।

কাজী আলাউদ্দীন  বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা  করে যাব।

উঠান বৈঠকে  আরো উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক  রুহুল  কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু,  আশাশুনি উপজেলা বিএনপি,  সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন  মহিলা দলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম, সভাপতিত্ব করেন সত্যরঞ্জন রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, তুয়ারডাঙ্গা এস.এফ মাধ্যমিক বিদ্যালয়। সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব, বড়দল ইউনিয়ন বিএনপি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!