বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

বার্ষিক মূল্যায়নের দ্বিতীয় দিনে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পরিদর্শন

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) এর দ্বিতীয় দিনে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন।

সোমবার (০১ ডিসেম্বর’২৫) তিনি কলারোয়া উপজেলার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়টা সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি পরীক্ষা গ্রহণের সার্বিক পরিবেশ, উপস্থিতি, প্রশ্নপত্র বিতরণ ও শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন।

এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষকবৃন্দ ও উপস্থিত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!