শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

তালায় বার্ষিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে রবিবার (৩০ নভেম্বর ‘২৫) সকালে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় বার্ষিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সভাপতি হাসিনা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। জলবায়ু নেটওয়ার্কিং কমিটির সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোশ কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আসিফ রায়হান, সমাজসেবা অফিসের তৌফিক ইমরান, মহিলা অধিদপ্তরের আলেয়া খাতুন, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলিফিকার রায়হান, সেলিম হায়দার, কমিটির সদস্য গাজী শহীদুল্লাহ, মোঃ আফজাল হোসেন, ইউপি সদস্য শিরিনা খাতুন, উত্তরণ প্রতিনিধি শেখ সেলিম আক্তার স্বপন, দীলিপ সানা, জেসমিন খাতুন, উর্মি খাতুন, আশরাফুজ্জামান পিন্টু, রিয়াজুল ইসলাম, তানিয়া খাতুন, শিক্ষক জেছমিন খাতুন, রেবেকা খাতুন, প্রমুখ। সম্মেলনে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থান করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মসূচী সমন্বয়কারী কাজী বাবর আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!