শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে তালায় জাতীয় কন্যা শিশু দিবস-২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর ‘২৫) সকালে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

পরে, উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে- দিবসটির উপর চিত্রাঙ্কন, কুইজ ও রচনার প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধীত ৭টি মহিলা সংগঠনের মাঝে ২ লক্ষ ১৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এছাড়া একইদিন দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ে ৩ জোড়া বাল্য বিবাহ বন্ধের উপর শুনানী হয়। উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রাথমিক শুনানী গ্রহন করেন। শুনানী শেষে তালা উপজেলার আটারই ও মাছিয়াড়া গ্রামের ২ জোড়া বাল্য বিবাহ নিরোধে ব্যবস্থা গ্রহন করা হয় এবং শিরাশুনি গ্রামের বাল্য বিবাহ’র ঘটনায় পুনরায় শুনানীর দিন ধার্য করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!