শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন: জুয়েল আহ্বায়ক ও কালাম সদস্য সচিব 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

“বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমরা অঙ্গীকারবদ্ধ” -এই স্লোগানকে সামনে রেখে গোপালগেঞ্জের কোটালীপাড়ায় ‘কোটালীপাড়া সাংবাদিক ফোরাম’ -এর আত্মপ্রকাশ ঘটেছে।

বুধবার (৮ অক্টোবর ‘২৫) সকালে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার মনিরুজ্জামান শেখ জুয়েলকে আহ্বায়ক ও দৈনিক ভোরের আলো পত্রিকার কালাম তালুকদারকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও আহ্বায়ক কমিটিতে হৃদয় হাওলাদার, মায়াজ হাওলাদার ও সৈকত ফরাজী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সভায় আগামী ৩ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার সিন্ধান্ত গৃহীত হয়।

নবগঠিত কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে কোটালীপাড়ায় কর্মরত কিছু সাংবাদিকদের নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হলো। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিত করতে সংগঠনটি সদা তৎপর থাকবে। সকল সাংবাদিকের উচিত ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব ভূমিকা বজায় রাখা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!