শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

ফেনিতে উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

দাতা সংস্থা সিডা’র অর্থায়নে সোমবার (২৯ সেপ্টেম্বর ‘২৫) সকালে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response ২০২৫ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর, মুন্সীরহাট ও দরবারপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮৭০ জন উপকারভোগীর মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস প্রদান, কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ও ইউনিয়ন এডমিনিসট্রেশনের সাথে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উত্তরণের ফ্যাসিলিটেটর শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলার নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার।

সভায় আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, উল্লেখিত তিনটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ, প্রশাসনিক কর্মকর্তাগণ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইমাম ও শিক্ষক মণ্ডলী এবং উত্তরণ এর প্রকল্প স্টাফবৃন্দ।

এ সময় উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পিছিয়ে পড়া পরিবারের মধ্যে প্রকৃত অসহায় মানুষকে চিহ্নিত করে ৮৭০টি পরিবারকে নগদ ৬ হাজার টাকা এবং ৩ হাজার টাকার সমমূল্যের হাইজিন কিট সহায়তা প্রদান করা হবে। এছাড়াও বিতরণের সময় উপকারভোগীদের স্বাস্থ্যবিধি রক্ষা এবং প্রদত্ত অর্থ সঠিকভাবে ব্যয়ের দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে একটি সচেতনতামূলক সেশনও আয়োজন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!