শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মেলা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে ‘২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আাসদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার সেখ ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.শরিফ ইকবাল, স্বাস্থ্য পরিদর্শক গাজী সালাউদ্দীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আবেদা সুলতানা, অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় মেলার উদ্বোধন করা হয়। উক্ত মেলা (২৮ মে থেকে ৩ জুন) উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!