শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়নে ২দিন ব্যাপী কর্মশালা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়নে ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবি ও সোমবার (২৫ ও ২৬ মে ‘২৫) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় আগামী ৫ বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহনকারীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে ভোট প্রদান ও মতামত দেন।

কর্মশালায় দেবহাটা এপি’র ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা সুশীলনের প্রোগাম ম্যানেজার মামুন হোসেন, স্পন্সরশীপ অফিসার হিরো গাইন, জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা সরকার, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, জোৎন্সা বালা, নিলাদ্রী বিশ্বাস সহ খুলনা ও পাইকগাছা এপি’র টেকনিক্যাল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী কর্মশালা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট সুবাস মন্ডল। উল্লেখ্য যে, আগামী ২০২৬ সাল থেকে ৩০ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম দেবহাটা উপজেলায় কি কি কাজ করবে তার পরিকল্পনার অংশ হিসাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!