শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

আশাশুনি ভাঙ্গন পরর্বতী দূর্গত এলাকার জনগনের ভাগ্য উন্নয়নে মতবিনিমিয় সভা ও সংবাদ সম্মেলন

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও সাতক্ষীরা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জি এম আল ফারুক সভাপতি আশাশুনি উপজেলা প্রেসক্লাব। নদী ভাঙ্গন পরিদর্শনে দৃশ্য বর্ননা করনে জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্যবৃন্দ। তারা বলেন আশাশুনি বছিট ভাঙ্গন কবলিত এলাকার ও জনগনের সাথে কথা বলে তারা জানতে পারেন যে, সেখানকার জনজীবন চরম দূর্ভোগের মধ্যে রয়েছে। এখানে খাবার পানির তীব্র সংকট রয়েছে, মানুষ বেড়ীবাঁধ এর উপর বসবাস করছে। তাদের খাবার ও পানির কোনো নিশ্চয়তা নাই। রাস্তার উপর ছোট্ট জায়গায় বসবাস করায় রাঁন্না করার জায়গার সংকট বিশেষ করে নারীরা টয়লটে যেতে পারছে না। নদীর লবন পানি এলাকায় প্রবেশ করায় স্বাদু পানির মাছ মরে গেছে এবং এলাকায় মরা মাছের গন্ধে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। কৃষি ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বিস্তৃত মাঠের ধানক্ষেত যেন আগুনে ঝলসানো ভূমির মত পড়ে আছে। সবমিলিয়ে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আশাশুনি উপজেলা জলের ভাঙ্গন কবলিত বছিট এলাকা মানুষ বসবাস করছে।

সভার বিশেষ অতিথি মাধব চন্দ্র দত্ত বলেন, “টেকসই বেড়ীবাঁধ না থাকায় এলাকাটিতে প্রতি বছর নদী ভাঙ্গনের ফলে বাড়ী-ঘর, রাস্তা-ঘাট, ফসল, মাছ এবং সুপেয় পানি মারাত্মকভাবে ক্ষতির শিকার হচ্ছে, তাই এলাকাবাসীর প্রানের দাবী টেকসই বেড়ীবাঁধ।”

অনুষ্ঠানে জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব, আলীনুর খান বাদল বলেন, প্রাথমিক ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন র্বোড বাংলাদেশ সেনাবাহিনী যৌথ ভাবে কাজ করলেও টেকসই বেড়ীবাঁধ ছাড়া ঝুঁকি কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলে এলাকাবাসী মনে করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ, এ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেল্লাল, আহবায়ক জেলা নাগরিক কমিটি, রাবিদ মাহামুদ চঞ্চল, সভাপতি রিপোর্টাস ক্লাব, জি এম মুজিবর রহমান, লিংকন আসলাম, বি এস আলাউদ্দনি, আকাশ হোসেন, শেখ আরাফাত, এসএম শহীদুল ইসলাম, সমীর রায় ও এস এম আহসান হাবিব।

আরো উপস্থিত ছিলেন অসিত মন্ডল, টিম লিডার, লিডার্স, স্বপন ফলিয়া এ্যাডভোকেসি অফিসার, লিডার্স সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!