শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জানুয়ারি’২৫) সকাল ১০ টায় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে (১৮–২০ জানুয়ারি) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পাল, ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান তারুণ্যের উৎসব
– ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তীব্র শীত উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত অংশগ্রহণকারী দল ও তাদের পৃষ্ঠপোষক গণ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। জেলার প্রতিটি ফুটবল মাঠ- ক্রিকেট মাঠ‌ খেলাধুলায় সরব থাকুক। তারুণ্যের যে উৎসব তা সকলের হাতে-হাতে, পায়ে-পায়ে, মনে-মনে ছড়িয়ে পড়ুক। তরুণ প্রজন্ম আগামীর দেশ ও বিশ্ব পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবে। জুলাই – আগস্ট অভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই বাংলাদেশকে বিনির্মাণের জন্য প্রয়োজন তরুণদেরকে গঠনমূলক, সৃজনশীল ও উদ্বাবনী কাজে ব্যবহার করা। তারুণ্যের উন্মাদনায় দেশ এগিয়ে যাবে। বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে সাথে নিয়ে উদ্বোধনী টুর্নামেন্টে অংশ নেওয়া গোপালগঞ্জ পৌরসভা এবং কোটালীপাড়া পৌরসভার খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন সেই সাথে উভয় দলের অধিনায়কের হাতে দু’টো গাছের চারা তুলে দেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি মুহম্মদ কামরুজ্জামান রংবেরঙের বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

টুঙ্গিপাড়া জি.টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ টি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, ডেপুটি নেজারত (এনডিসি) রন্টি পোদ্দার, সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সী, মোঃ সেবগাতুল্যাহ, শপথ বৈরাগী, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, গোপালগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!