শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

নলতায় এম,জে,এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী’২৫) মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) আয়োজনে এবং অধ্যাপক ডা. মো.আব্দুল মালেক খান ও অধ্যাপক ডা.এস, এম আব্দুল ওহাব এর সহযোগিতায় বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় অভিভাবক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম (খোকন), নলতা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীদের মধ্যে আরিফুল হক, আবুল কাশেম, শরিফা পারভীন, রহিমা খাতুন, আবুল হুসাইন, শাহআলম, রাজিয়া খাতুন সহ প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবক, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না। তাদেরও সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। আমার ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের জন্য সেবা সবার আগে দেওয়ার নির্দেশ দেওয়া আছে। প্রতিবন্ধীদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারাও সম্পদে পরিণত হবে। তিনি আরো বলেন, কালিগঞ্জ উপজেলার একমাত্র সরকার স্বীকৃতি প্রতিবন্ধী বিদ্যালয়টি অবহেলিত মানুষের জন্য বিশেষ অবদান রাখায় ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় পাশে থেকে কাজ করে যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!