শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-১৮, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল ওহাব

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৮ বার পড়া হয়েছে

নায়েব সুবেদার আব্দুল ওহাব, বীর প্রতীক, ই বেংগল ১৯৭৯ সালে পার্বত্য চট্টগ্রামের ১১ ই বেংগল ইউনিটের নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট (এনএসএ) এর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এসময় তৎকালীন ইউনিট অধিনায়ক একদিন নায়েব সুবেদার ওহাব’কে ডেকে বললেন, ক্যাপ্টেন রিয়াজ এর নেতৃত্বে ৪ দিনের জন্য ৩০ জনের একটি পেট্রোল বের হবে এবং উক্ত পেট্রোল দলের টু-আইসি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। ১৯ জুন ১৯৭৯ তারিখে পেট্রোল দলটি অপারেশনের জন্য বের হয়। টু-আইসি হিসেবে নায়েব সুবেদার ওহাব পেট্রোলের সর্বশেষ ব্যক্তি হিসেবে যাত্রা শুরু করে। তখন ছিল বিকাল ১৬০০ ঘটিকা, হঠাৎ করে তিন দিক থেকে শান্তিবাহিনীর ফায়ার আসা শুরু হলো। প্রথম ফায়ারেই ল্যান্স নায়েক হাবিব শাহাদাৎ বরণ করে। তৎক্ষণাৎ আঁড় নিয়ে নায়েব সুবেদার ওহাব ও ওয়্যারলেস অপারেটর একসাথে অবস্থান গ্রহণ করেন এবং ইউনিট অধিনায়কের সাথে যোগাযোগ করে পেট্রোলের উপর শান্তিবাহিনীর আক্রমণ সম্পর্কে অবগত করেন। প্রায় এক ঘন্টা যাবৎ দুই পক্ষের গোলাগুলি চলমান ছিল। এক সময় শাহাদাত বরণকারী ল্যান্স নায়েক হাবিবের অস্ত্র নেওয়ার জন্য ৩ জন শান্তিবাহিনীর সদস্য এগিয়ে আসে। নায়েব সুবেদার আব্দুল ওহাব সুকৌশলে ৩ জনকেই ঘায়েল করেন। এসময় নায়েব সুবেদার ওহাব তার ডান বাহুতে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। তবুও তিনি শান্তিবাহিনীর প্রতিরোধে জীবনপণ লড়ে যান।

এই অপারেশনে নায়েব সুবেদার আব্দুল ওহাব’কে অসীম সাহসিকতা এবং নেতৃত্বের গুনাবলী প্রদর্শন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!