বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

গোপালগঞ্জে র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৪ উদযাপন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

“তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে আজ সোমবার (৭ অক্টোবর’২৪) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন ভবনের সামনে ফিরে শেষ হয়।

এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সভাপতিত্বে বিশ্ব বসতি দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন। দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ আবাসন অপরিহার্য। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের এই উপাদানটি বাস্তবায়নে তরুণ ও নবীনদের সম্পৃক্ত রাখার উদাত্ত আহ্বান জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!