শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের কণ্ঠশিল্পী কেশাবদে’র “বলে দে প্রেম আমার”

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৫৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান এস এম এস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে দুই বাংলার আলোচিত কণ্ঠশিল্পী কেশাব দে’র কণ্ঠে “বলে দে প্রেম আমার” গানটি মুক্তিপাচ্ছে ১৮ নভেম্বর।

অসাধারণ রোমাণ্টিক এ গানটি লিখেছেন তরুণ গীতিকার শামীম আহসান। গানটির সুর এবং সংগীত করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক কাজি রানা। কেশাব দে’র গাওয়া “বলে দে প্রেম আমার” গানটির ভিডিও নির্মিত হয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার নীলাদ্রিতে। সবুজ ঘেরা অসাধারণ সব লোকেশনে চমৎকার একটি ভিডিও নির্মান করেছেন গানটির গীতিকার তরুণ নির্মাতা শামীম আহসান। গানটিতে অভিনয় করেছেন তুষার বাবু এবং নিলা। ইউটিউব চ্যানেল এসএমএস এন্টারটেইনমেন্ট—এ মুক্তি পাবে গানটির মিউজিক ভিডিও। গানটি সম্পর্কে কেশাব দে বলেন, চমৎকার কথা মালার গানটি দেখেই আমি মুগ্ধ হয়ে যাই যার অসাধারণ সূর এবং সংগীত করেছেন কাজি রানা। আশাকরি গানটি আমার সকল শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। গানটির সুরকার এবং সংগীত পরিচালক কাজি রানা বলেন, কাজ তো অনেক করা হয় কিন্তু তৃপ্তি পাওয়ার মতো কাজ অল্প সংখক হয় যার মধ্যে “বলে দে প্রেম আমার” একটি। আশাকরি গানটির কথা, সুর এবং কেশাব দে’র গায়কী সব মিলিয়ে ভিন্ন কিছু পাবে শ্রোতারা।

গানটির গীতিকার এবং ভিডিও নির্মাতা শামীম আহসান বলেন, আমাদের দুই বাংলার প্রচেষ্টায় “বলে দে প্রেম আমার” গানটি শুনে এবং দেখে পাষাণ মনেও প্রেম জাগবে। সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু উপহার দেওয়ার। আশাকরি সবাই গানটি ভালবেসে গ্রহণ করবেন। ১৮ নভেম্বর এস এম এস এন্টারটেইনমেন্ট এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে এ গানটির মিউজিক ভিডিও।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!