মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ছাগল ও খেলার সামগ্রী প্রদান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ছাগল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে খেলার সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর’২৪) উন্নয়ন সহায়তা খাত পিবিজির (২০২৩-২৪) এর আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। ইউপি সচিব গোলাম রাব্বানীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, জেলা জমায়েতের সহকারী সেক্রেটারি এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া, বায়তুলমাল সম্পাদক সুলাইমান হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি গোপাল বিশ্বাস, ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য  ও সাবেক সখিপুর ইউনিয়ন যুব দলের সভাপতি নুর মোহাম্মদ গাজি, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য নাজিম উদ্দিন, ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য ডা. নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি সদস্য আবুল কালাম, মহিলা ইউপি সদস্য সাজু পারভীন, রেহানা খাতুন, জুলেখা খাতুন সহ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় ৯ জনকে ছাগল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবে খেলা সামগ্রী প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!