শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

দেবহাটায় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের যৌথ পরিকল্পনা সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় জিও, এনজিও, স্বাস্থ্য সেবা প্রদান কারি, সরকারি কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের সাথে যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ‘২৪) উপজেলার পারুলিয়া ইছামতি টেকনিক্যাল স্কুল কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এপি’র আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির আলোচনা রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম শাখওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা রাখেন দেবহাটা দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারী, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, এমটি (ইপিআই) সালাউদ্দীন আহম্মেদ, এফপিআই শফিকুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আছাদুল হক ও মুনজিলা খাতুন, স্থানীয় শিক্ষক আলাউদ্দীন প্রমুখ।

সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের সেবাদানকারী, সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিভিএ গ্রুপের সদস্যরা উপস্থিত থেকে যৌথ পরিকল্পনা সভায় উপজেলার স্বাস্থ্য সেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্য সেবা প্রদানে বিভিন্ন বাধা নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন বক্তরা। সেই সাথে কমিউনিটি ক্লিনিকগুলোতে নানা সমস্যা ও চাহিদার ভিত্তিতে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!