বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান

দেবহাটায় মাদ্রাসা শিক্ষক এনামুলের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল কবীরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর’২৪) সকাল ৯টা থেকে ঘন্টাব্যাপী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন করে তারা। মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তরা বলেন, সহকারী শিক্ষক এনামুল কবীর শিক্ষক শেখ হাসিনার ক্ষমতায় থাকা কালিন সময় ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি, অনিয়ম করেছেন। তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইপো পরিচয় দিয়ে প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষমতার অপব্যবহার করেন। এমনকি শিক্ষক নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষক থেকে জোর পূর্বক টাকা আদায় করতেন তিনি। টাকা দিতে না পারলে করা হত প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেন। খন্ডকালীন শিক্ষকদের বেতন নিয়ে মাসের পর মাস তাদের হয়রানি করতেন এনামুল। এছাড়া মাদ্রাসায় বসে মাদক সেবন করতেন তিনি। প্রতিবাদ করায় এক শিক্ষককে ইয়াবা দিয়ে পুলিশের হয়রানি করান তিনি। মাদ্রাসা থেকে সরকারি বই বিক্রি, বিভিন্ন উৎস থেকে আসা অর্থ আত্মসাৎ, ঘুস, চাঁদাবাজী, শিক্ষক ও ছাত্রদের সাথে অশালীন আচরণ কোন কিছুতে থেমে ছিল না বলে দাবি করা হয় মানববন্ধনে। এছাড়া অসংখ্য অপরাধ করা এনামুল বিগত ৫ আগস্টের পর থেকে মিথ্যা নাটক সাজিয়ে প্রতিষ্ঠানে আসছেন না। বিগত দিনগুলোতে মাদ্রাসায় এসে স্বাক্ষর করে চলে যেতেন। তিনি ৫ বছর নিজের অংকের ক্লাস না নেওয়ায় ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন বলেও দাবি তোলা হয়। প্রতিষ্ঠানের চেক বই, রেজুলেশন খাতা সহ বিভিন্ন কাগজপত্র তার বাড়িতে রেখেছেন।

তাই অবিলম্বে এনামুল কবীরকে পদত্যাগ চেয়ে রাস্তা অবরোধ করলে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। পরে উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন মোল্যা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকল দাবি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিস বরাবর প্রদানের পরামর্শ প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!