শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে দ্রুতগামী বাসের চাপায় দিনমজুর নিহত

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগামী বাসের চাপায় বাইসাইকেল আরোহী ষাটোর্ধ দিনমজুর নিহত হয়েছে। আজ রবিবার (১৪ জুলাই ‘২৪) সকালে আশাশুনি উপজেলার কোদান্ডা আমতলা মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত রেজাউল সানা আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার জানান, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজের বাড়িতে যাওয়ার সময় ঘোলা ত্রিমোহিনী থেকে ছেড়ে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস দ্রুতগতিতে কোদান্ডা আমতলা মোড়ে এসে তাকে সজোনে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাসটির নাম্বার খুলনা মেট্রো জ ০৫-০০৩৪। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা রেজাউলকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশাশুনির চাপড়া ব্রিজ এলাকা থেকে বাসটিকে জব্দ করা হয়। তিনি আরো জানান, নিহত রেজাউলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেনুজ্জামান বলেন, নিহত বৃদ্ধ রেজাউল একজন দিনমজুর। তার মৃত্যুতে পরিবারের আয়ের উৎস হারিয়ে গেলো। তিনি এসময় বাস চাললকে গ্রেপ্তারপূর্বক শাস্তি ও বাস মালিককে ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান। একই সাথে আশাশুনি-সাতক্ষীরা সড়কে মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!