শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটার নওয়াপাড়ায় উপ-নির্বাচন ২৭ জুলাই, ইভিএম এ ভোট গ্রহণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই শনিবার। সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ প্রথম ভোট গ্রহণ হবে দেবহাটায়। ফলে যন্ত্রের মাধ্যমে ভোট প্রদান বিষয়টি প্রথম হওয়ায় অনেকে সংশয়ের কথা প্রকাশ করেছেন।

গত ২৭ জুন তারিখের দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহামুদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৫ (১) বিধি অনুযায়ী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। এতে জানা গেছে, ৪ জুলাই বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। শুক্রবার ৫ জুলাই রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। আগামী শনিবার থেকে সোমবার (৬-৮ জুলাই) মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। আগামী ৯ জুলাই মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। আর আগামী ১০ জুলাই বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। বৃহস্পতিবার ১১ জুলাই প্রতীক বরাদ্দ প্রদান করা হবে এবং ২৭ জুলাই শনিবার ভোট গ্রহণ করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মাহামুদ হোসেন জানান, বৃহস্পতিবার (৪জুলাই) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে জগন্নাথপুর গ্রামের হোসেন আলীর ছেলে আনিছুর রহমান বকুল ও একই গ্রামের শামছুর রহমান সরদারের ছেলে কামরুল ইসলাম। এই ওয়ার্ডে মোট ভোটার আছে ২৩৭৭ জন, যার মধ্যে পুরুষ ১১৭৩ এবং নারী ভোটার আছে ১২০৪ জন। নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান গত ৫ জুন তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী উপ-নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। সেই মোতাবেক সব কাজ সম্পন্ন করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!