শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৫ জুন’২৪) উপজেলার সেকেন্দ্রাস্থ ইংলিশ ভার্সন স্কুল ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমির সভাকক্ষে হাসান ফুড এন্ড বেভারেজের সহযোগীতায় নোঙর ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে নোঙর ফাউন্ডেশনের সভাপতি মুহ. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার।
বিশেষ অতিথি ছিলেন ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাসান ফুড এন্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। নোঙর ফাউন্ডেশনের সদস্য আতিকুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস, ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমীর ভাইস প্রিন্সিপাল শেখ মাহবুব এলাহী, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনা জেসমিন, মাহামুদপুর আমিনিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহিবুল্লাহ, টাউনশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ, কৃতিশিক্ষার্থী সদীপ ঘোষ, সাদিয়া জামান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে নোঙর ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মুহ. সাইফুল ইসলাম, যুগ্ন-সম্পাদক সেলিমুল্লাহ সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। এসময় ১৬৬ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!