বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

কালিগঞ্জে পিএফজি’র অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় পর্যায়ে শান্তি সমাপ্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে উপজেলার পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ জুন-২৪) বে সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে বেলা ১১ টায় পিট কো অরডিনেটর সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পিচ অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু। পিএফজি এবং ওয়াইপিএজি’র দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন কালিগঞ্জ উপজেলার পিএফজি গ্রুপের পিচ অ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, অ্যাম্বাসেডর মাহফুজা খানম, সুশীলনের পরিচালক ও পিএফজি সদস্য মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সিনিঃ সদস্য শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী ও সদস্য জাফরুল্লাহ ইব্রাহিম, সাবেক অ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, পিএফজি গ্রুপের সদস্য এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, শেখ আব্দুল করিম মামুন হাসান, শান্তি গোপাল চক্রবর্তী, প্রভাষক সাইফুল ইসলাম, শেখ খায়রুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, লাইলি পারভীন, দিপালী রানী ঘোষ, আশেক মেহেদী, শম্পা গোষ্মামী, কনিকা রানী সরকার, নিশিতা ঘোষ, বিক্রম সরকার প্রমুখ।

সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি -সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পরে পিএফজি গ্রুপ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে কালিগঞ্জ এলাকায় সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার লক্ষে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন। কর্মপরিকল্পনা মধ্যে রয়েছে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন পিএফজি গ্রুপের সদস্যবৃন্দ। সভার সাবিক দায়িত্বে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর এম আইপিএস প্রকল্পের ফিল্ড কো অরডিনেটর মোঃ আবু তাহের ও উপজেলা কো অর্ডিনেটর রাসেল মাহমুদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!