বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন  কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত

তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (১২ মে’২৪) তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপ-শহরে র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি হলরুমে উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং দুইজন স্বপ্নজয়ী মাকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ।

স্বপ্নজয়ী মায়েরা হলেন তালা উপজেলার সুকদেবপুর গ্রামে একেএম আজহারুল ইসলামের স্ত্রী রিনা ইসলাম ও নগরঘাটা গ্রামের হায়দার আলীর স্ত্রী নুরজাহান বেগম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!