শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

ধ্বংসের পথে তালার শতবর্ষী নাগেশ্বরী গাছটি

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহী নাগেশ্বরী ফুল গাছটি অযত্ন অবহেলায় মরে যেতে বসেছে। শতবর্ষের অধিক পুররাতন এই গাছটি অনাদর আর অবহেলায় মৃত্যূর পথে, দেখার কেউ নেই। তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের নাংলা ফাযিল মাদ্রাসার সামনে দেড়শ বছরের অধিক সময় ধরে দাড়িয়ে আছে এই গাছটি।

জানা গেছে, এই গাছকে কেউ কেউ নাগলিঙ্গম গাছও বলে থাকে। এর ইংরেজী নাম পধহহড়হননধষষ ঃৎবব এবং বৈজ্ঞানিক নাম ঈড়ঁৎড়ঁঢ়রঃধ মঁরধহবহংরং । এই গাছের ফুল অত্যান্ত সৈান্দর্যমন্ডিত এবং সৌরভ ও অত্যান্ত সুমিষ্ট। গাছের ডাল বা পাতা সংলগ্ন নয় এর ফুল ফোটে গাছের কান্ড বা গায়ে। এর ফুলগুলো কমলা, উজ্জ্ব লাল গোলাপী রঙের, ছয়টি পাঁপড়ীযুক্ত, তিন মিটার দীর্ঘ মঞ্জুরীতে ফুটে থাকে। একটি গাছের কান্ডে কয়েক হাজার ফুল ধরতে পারে। এর পাপড়ি গোলাকৃতি, বাঁকানো, মাংশল এবং ভেতরে ও বাইরে যথাক্রমে গাড় ও হলুদ। এই গাছ ৩৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর পাতার রং গাড় সবুজ, এর ফল দেখতে অনেকটা বেলের মতো। অন্যান্য গাছের মতো সচারচার সব যায়গায় এই গাছ দেখা যায় না। দূর্লভ এই গাছ সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকটির মতো আছে। এই গাছের সৈান্দর্যের পাশাপাশি ওষধি গুণও কম নয়।

এলাকার কয়েকজন জানান, গাছটির পাশে বিভিন্ন স্থাপনা তৈরী ও বটগাছের একটি বড় ডাল গাছটিকে এমনভাবে চেপে ধরে আছে যে গাছটি ধীরে ধীরে মরতে শুরু করেছে । অতি সত্বর এই গাছের উপর চেপে থাকা বটগাছের ডাল যদি কেটে ফেলা না হয় তাহলে দূস্প্রাপ্য ও ঐতিহ্যবাহী এই গাছটি হারিয়ে যাবে। এেিদক গাছটি বাঁচাতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন বৃক্ষপ্রেমী সচেতন এলাকাবাসী।

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!