বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২৫ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপন

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

সৌদি আরবের সাথে মিল রেখে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র সুখ ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে সাতক্ষীরার ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে।

আজ বুধবার (১০এপ্রিল’২৪) সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার সদর উপজেলার ভাড়–খালী গ্রামের আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাও: মাহবুবুর রহমান।

এছাড়া একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে মহিলারাও শরীক হন। ঈদের নামাজে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো: মোহাব্বত আলী।

ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়–খালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন।

ভাড়ুখালীতে ঈদ এর নামাজ শেষে মাও: মাহবুবুর রহমান বলেন, এবার সৌদী আরবের সাথে মিল রেখে ২৫ গ্রামের মানুষ ঈদ উল ফিতর উদযাপন করছে।

মসুল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবার তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!