শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক নিয়োগ বাতিল ঘোষনা করা হয়েছে।

আজ শনিবার (২৩ মার্চ’২৪) এ পরীক্ষা ওই বিদ্যালয়ের অফিস ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীন ও মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান অংশ নেন। পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, ডিজি প্রতিনিধি সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

জানা যায়, শনিবার সব প্রস্তুতি শেষ করে প্রার্থীদের পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়। কিন্তু পরীক্ষা শুরুর পূর্বে কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তরা ৮০ নম্বরের প্রশ্ন তৈরী করেন। পরে ওই পরীক্ষায় ৪ প্রার্থী অংশ নেন। ৬০ মিনিটের ৮০ নম্বর লিখিত পরীক্ষা, সনদে ১২ এবং মৌখিক ৮ নম্বর মিলে ১০০ মার্কস। নিয়োগ পরীক্ষার বিধি মোতাবেক অংশগ্রহনকারী প্রার্থীরা ৪০% নম্বর পাওয়ার বিধান থাকলেও কোন প্রার্থী কাঙ্খিত নম্বর না পাওয়ায় কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল ঘোষনা করেন।

ইতোপূর্বে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে মোটা অংকের টাকা নিয়ে পাতানো নিয়োগ পরীক্ষার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় পরীক্ষা বাতিল হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিক্রমে শনিবার পরীক্ষা দিন নির্ধারণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!