বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

বেসরকারি এনজিও উত্তরণের কার্যক্রম পরিদর্শন করলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪০৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম শনিবার (২৪ অক্টোবর ২০২০) দিনভর সাতক্ষীরার তালা উপজেলায় বে-সরকারী সংস্থা উত্তরণ এর ত্রাণ সহায়তা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি টিআরএম কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মিলিত হন। সকালে উত্তরণের বাস্তবায়নে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।

পরে তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম কার্যক্রম পরিদর্শন শেষে উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির নেতৃবৃন্দের সাথে টিআরএম কার্যক্রমের প্রয়োজনীয়তা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম হন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায় এবং তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির, ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, কওছার আলী জমার্দ্দার, সরদার জাকির হোসেন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, পানি কমিটি নেতা শেখ সেলিম আকতার স্বপন, অধ্যক্ষ আব্দুল মতলেব, অধ্যাপক রেজাউল করিম, মোঃ সফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দার, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, সরদার রফিকুল ইসলাম, শিবপদ মল্লিক প্রমুখ।

পরবর্তীতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এনজিও পরিচালকের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম। এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলামসহ দক্ষিণাঞ্চলে কর্মরত বিভিন্ন এনজিও পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!