বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ৫২তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলার মহান্দী প্রগতি হাইস্কুল মাঠে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সজীবুদ্দৌলা, ক্রীড়া কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোবারক হোসেন, বাবলুর রহমান, নিহার রঞ্জন প্রমুখ।

এদিকে ছেলেদের ক্রিকেটে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কবি নজরুল বিদ্যাপীঠ এবং নারীদের ক্রিকেটে সেনেরগাঁতী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গাছা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া ভলিবলে কবি নজরুল বিদ্যাপীঠকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এইচএমএস মাধ্যমিক বিদ্যালয় এবং ব্যাডমিন্টনে জয়ী হয় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!