শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনির অনার্স পড়ুয়া রাজিব বিরল রোগে আক্রান্ত, বিত্তবানদের নিকট সাহায্যর আকুতি(ভিডিওসহ)

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

বিরল ব্যাধির কবলে পড়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের অনার্স পড়ুয়া রাজিব গাইন (২০)। সে ওই ইউনিয়নের মাদিয়া গ্রামের কৃষক কার্তিক চন্দ্র গাইনের ছেলে। দাম্পত্য জীবন কার্ত্তিক চন্দ্র গাইন দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এরমধ্যে রাজিব সবার বড়। জন্মের পর থেকেই সে এই বিরল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করেছে। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

রাজিবের বাবা কার্ত্তিক চন্দ্র গাইন জানান, জন্মের পর থেকে রাজিবের বামহাতসহ বাম সাইড মার্বলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে তা বাড়তে থাকে। সাথে সাথে চলে স্থানীয়ভাবে চিকিৎসাও। দেখলে মনে হবে গাছের বাকলের (ছালের) মত ছেয়ে গেছে পুরা হাতটি। আক্রান্ত বাম হাত তার দেহের সব অঙ্গের চেয়েও ভারি হয়ে উঠেছে। বিকট যন্রনায় মাঝে মধ্যে অস্তির হয়ে পড়েছে রাজিব।

তিনি আরো জানান, রাজিবের চিকিৎসার জন্য দেশের অনেক হাসপাতালে গিয়েছি। এখন সর্বস্বআন্ত হয়ে পড়েছি। সঠিক চিকিৎসা কোথাও পাইনি। এমনকি টাকার অভাবে তার লেখা পড়াও বন্ধ করে দিতে হয়েছে। তিনি এ সময় আবেগজড়িত কন্ঠে বলেন, সমাজের উচ্চ বিত্তরা যদি তার ছেলের চিকিৎসার দায়িত্ব নেন তাহলে তিনি কৃতজ্ঞ থাকবেন।

যন্রনায় কাতর রাজিব জানায়, মাঝে মধ্যে চুলকায় এবং প্রচুর যন্রনা করে তার। তখন সে দিশেহারা হয়ে পড়ে। সে আক্ষেপ করে আরো বলে, আশাশুনি ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়ে আর তার লেখা পড়া হয়নি অর্থের অভাবে। তার কৃষক বাবা তাকে চিকিৎসা করাবেন না তার লেখাপড়ার খরচ যোগাবেন? বাইরের দুনিয়া সে ঠিকমত দেখতে পারে না, কলেজে যেতে পারে না। খেলতে পারেনা। তার জীবনে যেন কোন আনদ নেই।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল জানান, এ রোগটি একটি জন্মগত রোগ। এটি সম্পূর্ণ ভালা না হলেও এটি নিয়ন্রনে রাখা সম্ভব। নিয়ন্রনে রেখে তাকে বাঁচিয়ে রাখতে হবে। তার সমস্ত শরীরে এই গোটা গোটা টিউমার ছড়িয়ে পড়েছে।

তিনি আরা জানান, এটি নিয়ন্রনে রাখার জন্য সেভাবে তাকে চিকিৎসাও দেয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজিব ও তার পরিবারের কাছে সাহায্য পাঠানোর জন্য-০১৭৫০-৮০৬৬৫১ নাম্বার (বিকাশ ও নগদ) অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!