মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না

কলারোয়ায় ৩ হাজার ৯শ’৩০জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে (সরিশা, ভুট্টা, খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই বীর ও সার বিতরনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ। অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএম এ সোহেল, সাংবাদিক জুলফিকার আলী, সোহাগ হোসেন, দেলয়ার হোসেন, সোহাগ মেহেদী সহ উপজেলার কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপজেল উপ.সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিযাউল হক। উল্লেখ্য-কলারোয়া উপজেলা ৩হাজার ৮শ উপকারভোগী কৃষকের মাঝে সরিশা  ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি মোট-৫জনের গ্রæপে দেয়া হবে। এছাড়া ভুট্টা ১০০জন ও খেসারি ৩০ জনের মধ্যে দেয়া হবে। ভুট্টা ২ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি মোট-৫জনের গ্রæপে দেয়া হবে। একই ভাবে খেশারি-৮ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ০৫ কেজি মোট-১০জনের গ্রুপে দেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!