বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ ও ৮০০ কেজি গরাণ কাঠসহ তিন চোরা শিকারী আটক

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরার রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ ও কর্তন নিষিদ্ধ ৮’শ কেজি গরাণ কাঠসহ তিন চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। সোমবার ভোরে সুন্দরবনের সন্যাসীর খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিন চোরা শিকারী হলেন, খুলনা জেলার কয়রা থানার দশানিয়া গ্রামের মনিরুদ্দীন পাড়ের ছেলে আজিজুল ইসলাম (৪৫), একই থানার মহারাজপুর গ্রামের আব্দুল ঢালীর ছেলে কুদ্দুস ঢালী (৫০) ও বারিক ঢালীর ছেলে সাহাবুদ্দীন ঢালী (৪০)।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরার রেঞ্জের সন্যাসীর খালে এলাকায় কয়েকজন চোরাশিকারী হরিণ শিকার করার জন্য অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে কর্তব্যরত বনবিভাগের সদস্যরা সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০০টি হরিণ শিকারের ফাঁদ, ৮০০ কেজি গরাণ কাঠ ও একটি নৌকাসহ উক্ত তিন চোরা শিকারীকে আটক করা হয়। উক্ত অভিযানকালে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে মিনহাজ ঢালী ও আলী মোড়ল নামে আরো দুই চোরা শিকারী সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের দুই জনের বাড়ি কয়রা থানার গালখালী গ্রাম বলে জানা গেছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিন চোরা শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!