বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

কলারোয়ার শাকদহ রাস্তা উদ্বোধন করলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ মিশনের একটি রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

বৃহস্পতিবার (১২অক্টোবর) সকালে ওই রাস্তার উদ্বোধন করা হয়। শাকদহ ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা আ.লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, এলজিইডি কর্মকর্তা সুদিপ্ত কর, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদ আলী গাজী, সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), ডালিম হোসেন, আ.লীগ নেতা আমজাদ হোসেন, ইব্রাহিম খান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এড.মুস্তফা লুৎফুল্লাহ কলারোয়ার সার্বিক উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন এবং সাধারণ মানুষকে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউপি সদস্য ফদির খান বলেন দীর্ঘদিন যাবত এই রাস্তাটি খারাপ থাকার কারণে এলাকার জনসাধারণ যাতায়াতে খুবই কষ্ট হচ্ছিলো। এখন তাদের এ রাস্তা হওয়ায় আর দুর্ভোগ পোহাতে হবে না বলে আশা ব্যক্ত করেন। এলাকাবাসীরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি দোয়া ও মিলাদ এর মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে দেয়াড়া ইউনিয়নের একটি রাস্তার একই ভাবে উদ্বোধন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!