বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

গোপালগ‌ঞ্জে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পা‌লিত

✍️কে
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নানা আয়োজ‌নের মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস -২০২৩ পা‌লিত হ‌য়ে‌ছে।

আজ সোমবার (২ অক্টোবর) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, উপ‌-বিভাগীয় প্রকৌশলী মো. র‌ফিকুল আলম, তন্ময় কর্মকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সহ গণপূর্ত বিভাগের অন্যান্য প্রকৌশলী ও বি‌ভিন্ন সরকা‌রি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সাম‌নে থে‌কে শুরু হ‌য়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থা‌নে ফিরে শেষ হয়। প‌রে জেলা প্রশাসকের স‌ম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃ‌দ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহ চালিকাশক্তি’ প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান।

উল্লেখ্য, এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর “জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩” উপলক্ষেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!