অর্থনীতি

তালায় নির্যাতনের শিকার নারীদের আর্থিক সহায়তা প্রদান

দেশ টাইমস-
দেশ টাইমস- অর্থনীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক: 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরার তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে নির্যাতনের শিকার নারীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় ইয়োথ ওমেনস্ নেটওয়ার্কের সদস্যদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ লিটন দাশ। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মনিরুদ্দীন, উইমেন জবক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশা, অধ্যাপক রেজাউল করিম, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে সম্পাদক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, আফজাল হোসেন প্রমুখ।

“নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক দিবস- ২০২৬” উদ্যাপন উপলক্ষ্যে দাতা সংস্থা Both ENDS-এর অর্থায়নে এবং উত্তরণ কর্তৃক বাস্তবায়িত “Strengthening Womens Collective Power for Collective Feminist Advocac” প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নির্যাতনের শিকার নারী, ইয়াং উইমেন নেটওয়ার্কের (Young Women Network) সদস্য, সরকারী প্রতিনিধি, কমিউনিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উক্ত সভায় নির্যাতনের শিকার ১০ জন নারী তাদের কথা তুলে ধরেন এবং প্রধান অতিথির কাছে সুবিচারের দাবী উত্থাপন করেন। প্রকল্পের আওতায় তাদের কেস পরিচালনার জন্য জন প্রতি ৩ হাজার ৫শত টাকা করে বিতরণ করা হয়। উক্ত সভায় বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা, বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।ঊ