শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু, আহত-১

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের কাদন্ডা করাওী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পি (৩২) ও তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য (০৪)। এসময় গুরুতর আহত হয় বাপ্পির স্ত্রী শ্যামলী সরকার।

এঘটনায় বাস চালক ও বাসটিক আটক করা হয়েছে। আটক বাস চালক সাতক্ষীরা সদরের মোঃ মাফু মন্ডল এর ছেলে নিজাম মন্ডল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাপ্পি তার শিশুপুত্র এবং স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল যোগ আশাশুনি থেকে বাড়ি ফিরছিল। তারা কাদন্ডা করোনী মোড় এলাকায় পোঁছাল ঘোলা থেকে ছেড়ে আসা দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো জ ১১-১২৩৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাপ্পীও তার শিশু পুত্রর মৃত্যু হয়। এসময় তার স্ত্রী গুরুতর আহত হয়। আহত শ্যামলী সরকারকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, এঘটনায় ঘাতক বাসসহ এর চালককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!