আলতাফ হোসেন বাবু:
সাতক্ষীরা জেলা সাউন্ড, লাইট এন্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সাউন্ড, লাইট এন্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের তিন বছর পূর্তি উপলক্ষে সংগঠনের আয়োজনে ২৭ নভেম্বর শুক্রবার রাতে শহরের মাওয়া চাইনিজ সংলগ্ন নোঙ্গর মিউজিক্যাল একাডেমিতে জেলা সাউন্ড, লাইট এন্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রবিউল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি শহীদুর রহমান, রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহরব হোসেন। এছাড়া বক্তব্য রাখেন আশাশুনির আনারুল ইসলাম, কলারোয়ার রবিউল ইসলাম, পাটকেলঘাটার বাবলু প্রমুখ।
সাতক্ষীরা জেলা সাউন্ড, লাইট এন্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের কমিটির মেয়াদ শেষ হওয়ায়, পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু কে আহবায়ক এবং রুহুল আমিন কে সদস্য সচবব এবং কবি শহীদুর রহমান, মাহমুদুল হক জামি ও দীপক সরকার কে সদস্য মনোনীত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এসময় পূর্বের কমিটির নেতৃবৃন্দ আহবায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু জানান, সাতক্ষীরা জেলা সাউন্ড, লাইট এন্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের পূর্নাঙ্গ নতুন কমিটি গঠন করার লক্ষ্যে আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা ও ভোট অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফরহাদ।










