আশাশুনি

আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের নতুন নেতৃত্ব ঘোষণা, দায়িত্ব পেলেন যারা

দেশ টাইমস-
দেশ টাইমস- আশাশুনি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নবনির্বাচিত ইউনিয়ন আমীর ও সভাপতিদের নাম প্রকাশ করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং মাওলানা আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে নবনির্বাচিত আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ইউনিয়ন পর্যায়ের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত ইউনিয়ন আমীর ও সভাপতিদের শপথবাক্য পাঠ করানো হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, শোভনালী ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া, বুধহাটা ইউনিয়নে মাওলানা আব্দুল ওয়াদুদ, কুল্যা ইউনিয়নে মাওলানা ইউসুফ আলী, দরগাহপুর ইউনিয়নে অধ্যাপক আব্দুল গনি, বড়দল ইউনিয়নে মাওলানা আব্দুল ওয়াজেদ এবং আশাশুনি সদর ইউনিয়নে হাফেজ আব্দুল্লাহ আমীর নির্বাচিত হয়েছেন।

এছাড়া শ্রীউলা ইউনিয়নে মাওলানা লুৎফর রহমান, খাজরা ইউনিয়নে মাওলানা আব্দুর রশিদ, আনুলিয়া ইউনিয়নে মাওলানা হারুন অর রশিদ এবং প্রতাপনগর ইউনিয়নে উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামানকে ইউনিয়ন আমীর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কাদাকাটি ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আবু বকর সিদ্দিক।

নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে আশাশুনি উপজেলার ইউনিয়ন পর্যায়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নবনির্বাচিত নেতারা নিজ নিজ এলাকায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।